গাজা সীমান্তে গত বছর ২৬ শিশুকে হত্যা করে ইসরায়েল

Tuesday, January 18, 2011

সরায়েলি সৈন্যরা গাজা সীমান্তে গত বছর ২৬ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে। বিশ্বে সংঘাতময় পরিস্থিতিতে শিশুমৃত্যু নিয়ে 'সেভ দ্য চিলড্রেন' এর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৬টি শিশুকে হত্যা করা হয়েছে ইসরায়েলের নির্ধারণ করে দেওয়া গাজা সীমান্তের ৩০০ মিটার 'প্রবেশ নিষিদ্ধ' এলাকার বাইরে। সেপ্টেম্বর মাসে গাজার ৭০০ মিটার ভেতরে দুই বালককে তাদের দাদাদেরসহ গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।
প্রতিবেদনে আরো বলা হয়, গাজা আগ্রাসনের সময় ইসরায়েল যেসব বাড়ি গুঁড়িয়ে দিয়েছিল তার সব এখনো পুনর্নির্মাণ সম্ভব হয়নি। অবরোধের কারণে বাড়িঘর তৈরির উপকরণের ঘাটতির কারণে তা সম্ভব হয়নি। ইসরায়েলের অবরোধের কারণে সেখানকার অর্থনীতি পুরো ভেঙে পড়েছে এবং শিশুরা স্কুল ছেড়ে দিয়ে নির্মাণের মতো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হয়ে পরিবারকে সাহায্য করছে।
এদিকে সোমবার আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের প্রধান বান কি মুন পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি এলাকায় ইহুদি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন। পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকারীদের জন্য আরো ১৪০০ নতুন বাড়ি তৈরির অনুমোদন দেবে_ইসরায়েলি সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ হওয়ার এক দিন পর বান কি মুন এ আহ্বান জানালেন। তিনি আরো বলেন, বসতি সম্প্রসারণ বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘকে আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

গণতন্ত্র রক্ষার দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

Monday, January 17, 2011

শ হাজারেরও বেশি ইসরায়েলি গত শনিবার তেল আবিবে বিক্ষোভ করেছে। বামপন্থীদের সমর্থিত বেসরকারি সংস্থা ও মানবাধিকার গ্রুপগুলোর তহবিলের উৎস খতিয়ে দেখতে পার্লামেন্টারি তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে তারা রাস্তায় নামে।

বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ সমাবেশকে 'গণতন্ত্র রক্ষার' পক্ষে অবস্থান বলে অভিহিত করে। বিদেশে ইসরায়েলি সেনা সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধবিষয়ক মামলা করার জন্য বামপন্থী কিছু বেসরকারি সংস্থা সাহায্য করছে বলে অভিযোগ রয়েছে। এ জন্য সংস্থাগুলোর আর্থিক উৎস খতিয়ে দেখতে গত ৫ জানুয়ারি আইন প্রণেতারা তদন্ত কমিটি গঠনের পক্ষে ভোট দেন। সরকারের এ সিদ্ধান্তের প্রতিবাদে কয়েকটি সংস্থা ও বামপন্থী দল বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। তাদের মূল বক্তব্য, 'গণতন্ত্রকে রক্ষা করুন, এখনো তা সম্ভব।'
সমাবেশের আয়োজক ইয়ারিভ ওপেনহেইমার বলেন, 'কয়েক বছরের মধ্যে গুরুত্বপূর্ণ বিক্ষোভ কর্মসূচির মধ্যে এটি একটি। কেননা এর মাধ্যমে আমরা সরকারকে গুরুত্বপূর্ণ বার্তা পেঁৗছে দিতে চাই।' সমাবেশে ১৫ হাজারের মতো বিক্ষোভকারী অংশ নিয়েছে দাবি করে তিনি বলেন, তাদের অধিকাংশই ইহুদি হলেও আরবরাও এতে অংশ নেয়। শহরের এক জায়গায় মিলিত হয়ে তারা হেঁটে জাদুঘর চত্বরে যায়। পরে সেখানে তারা সমাবেশ করে।
এদিকে কমপক্ষে এক হাজার ৪০০ নতুন বাড়ি নির্মাণের জন্য বড় একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে ইসরায়েল। সূত্র : এএফপি।
 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. News 2 Blog 24 - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু